স্ট্রিম প্রতিবেদক

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে আক্রান্ত, বাকি তিনজন সন্দেহভাজন হাম রোগী।
রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) এক হাজার ১৯৭ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। এর মধ্যে ১৬৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় তিন হাজার ৪৪৩ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ৩৬ জন এবং সন্দেহভাজন হামে ১৮১ জনের মৃত্যু হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ হাজার ৩২৬ জন হামের লক্ষণ নিয়ে ভর্তি আছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২ হাজার ৩৯৬ জন।
ঢাকা বিভাগে হামের প্রকোপ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ৫৬৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, একজন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ঢাকা বিভাগে ১০ হাজার ৩৪৩ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে দুই হাজার ১৯৪ জন নিশ্চিত হাম রোগী।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে