স্ট্রিম সংবাদদাতা

ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় একটি বেইলি ব্রিজের লোহার পাতের ফাঁকে এক নারীর পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরিফবাগ বেইলি ব্রিজের দক্ষিণাংশে এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০), তিনি শরিফবাগ এলাকারই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃষ্টিতে ব্রিজটি ভেজা ছিল। দুপুরে পারাপারের সময় পা পিছলে ব্রিজের একটি ক্ষতিগ্রস্ত অংশের লোহার পাতের ফাঁকে ঢুকে যায় ওই নারীর। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে বের করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।
স্বর্ণখালী এলাকার বাসিন্দা এসআই আশরাফুল বলেন, ‘প্রায় প্রতিদিনই এই ব্রিজে অটোরিকশা ও সিএনজির চাকা আটকে যায়। প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টের পাটাতন নেই, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।’
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, ‘খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রোলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধারকৃত নারীকে আমরা হাসপাতালে পৌঁছে দেই, বর্তমানে তিনি সুস্থ আছেন।’
এ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪৪ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে