ভোলায় নিখোঁজ যুবকের লাশ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে
স্ট্রিম সংবাদদাতাভোলা

ভোলার দৌলতখানে নিখোঁজের ৩ দিন পর প্রতিবেশীর ঘরের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরখলীফা ইউনিয়নে নায়েব বাড়ির প্রবাসী মোসলে উদ্দিনের সেপটিক ট্যাংকে মরদেহটি পাওয়া যায়।
নিহত যুবকের নাম লিটন (৩২)। তিনি একই বাড়ির হারুন নায়েবের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার নিখোঁজ হন লিটন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দৌলতখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, লাশ পাওয়ার পর মোসলে উদ্দিনের স্ত্রীসহ বাড়ির লোকজন সবাই পালিয়েছে। তাদের আটকে পুলিশের কয়েকটি দল কাজ করছে।
.png)
-028855-256x144.webp)





