স্ট্রিম প্রতিবেদক

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে মোড়ে আসেন শিক্ষকরা। পরে সড়ক অবরোধ করেন তাঁরা।
শিক্ষকদের অন্য দাবিগুলো হলো—১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা। এসব দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন শিক্ষকেরা।
এদিকে, অবরোধ ঘিরে শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে আছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম। তিনি সাংবাদিকদের বলেন, ‘সড়ক অবরোধের ফলে জনভোগান্তি হবে। আমরা শিক্ষকদের অনুরোধ করছি অবরোধ তুলে নিতে।’
গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। ওইদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে এ কর্মসূচি অব্যাহত রাখেন তাঁরা। পাশাপাশি সোমবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতিও পালন করছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচির করার কথা ছিল আন্দোলনরত শিক্ষকদের। তবে তাঁরা বিকেল ৪টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেন। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হওয়ায় বিকেলে সচিবালয় অভিমুখে যাত্রা করেন তাঁরা। তবে হাইকোর্ট মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ।
পরে রাত সোয়া ৮টার দিকে হাইকোর্ট মোড় থেকে নতুন কর্মসূচি হিসেবে বুধবার শাহবাগ ব্লকেডের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যান আন্দোলনরতরা। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন বুধবার দুপুর ১২টার মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩৪ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে