স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদী কাঠামোর উপাদান এখনো বহাল রয়েছে, তাই রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আখতার হোসেন।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রংপুর-৪ আসনের এ সংসদ সদস্য।
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে ফ্যাসিবাদী কাঠামোর উপাদান এখনো বহাল রয়েছে। তাই রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থা সংস্কার করে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, দেশের জনগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিল, যেখানে রাজনৈতিক সহিংসতা ও পেশিশক্তির পরিবর্তে নীতিনির্ভর আলোচনা এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক পরিবেশ থাকবে। কিন্তু এখনো সেই প্রত্যাশা পূরণ হয়নি।
সংসদকে কেবল আইন পাসের জায়গা হিসেবে নয়, জনগণের স্বার্থে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নের চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান আখতার হোসেন।
প্রশাসনিক দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে প্রতিনিয়ত সুপারিশ করতে হয়। এমনকি হাসপাতালে একটি সিট পেতেও সুপারিশের প্রয়োজন পড়ে। যদি প্রশাসন ও সেবা খাতগুলো প্রাতিষ্ঠানিক নিয়মে পরিচালিত হতো, তাহলে সাধারণ মানুষকে এমন দুর্ভোগে পড়তে হতো না।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শক্তি প্রপাগান্ডা চালিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
আঞ্চলিক ভূ-রাজনীতির ঝুঁকির কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, বাংলাদেশকে ঘিরে নানা চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ থেকে নতুন করে শরণার্থীদের ঢল নামানোর অপচেষ্টা হতে পারে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, ‘তিস্তা নদী উত্তরাঞ্চলের লাইফলাইন হওয়ার কথা থাকলেও শুকনো মৌসুমে সেখানে পানি থাকে না। তিস্তা মহাপরিকল্পনাসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

কেউ যেন তিন থেকে চারবারের বেশি সংসদ সদস্য নির্বাচিত হতে না পারেন এমন নিয়ম চালুর প্রস্তাব করেছেন মো. নওশাদ জমির। পঞ্চগড়-১ আসনের এ সদস্য সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে এ প্রথা বলেন।
১ ঘণ্টা আগে
বিএনপির সংসদ সদস্য মঞ্জুরুল করিমের ‘জুলাই সনদ’কে অপ্রয়োজনীয় মন্তব্যের জেরে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় ও হইচই হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ আলোচনার সময় এই মন্তব্য করেন বিএনপির এই এমপি।
১ ঘণ্টা আগে
বাজারে অবৈধ সিগারেটের পাওয়ায় বছরে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অবৈধ বাণিজ্য বন্ধ করতে এবং রাজস্ব ফাঁকি রোধে সরকার ‘ট্র্যাক অ্যান্ড ট্রেস’ প্রযুক্তি ও কিউআর কোড চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে
জাতীয় পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
১ ঘণ্টা আগে