স্ট্রিম প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে বস্তায় করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বস্তা বহনকারী ব্যক্তি ধাওয়া খেয়ে আবার ওই দেশে চলে গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
বুধবার (২৯ এপ্রিল) সকালে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযান চালিয়ে পালংখালী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী ‘কাটাখাল’ নামে স্থানে অবস্থান নেয়। এসময় ভারী বৃষ্টির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাহাড়ি পথে মিয়ানমারের দিকে পালিয়ে যান।
পরবর্তী সময়ে বিজিবি টহলদল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে। বস্তায় ১০টি নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পালিয়ে যাওয়া চোরাকারবারীকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩০ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে