
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৬টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তাঁরা।
.png)
-028855-256x144.webp)





