স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছে স্থানীয় একদল যুবক। হাসপাতালের আউটসোর্সিং নিয়োগে নিজেদের লোক নিতে এই হুমকি দেওয়া হয়।
শনিবার (১৬ মে) বেলা পৌনে ১২টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রশিদুল আলমের কক্ষে এ ঘটনা ঘটে। এতে চিকিৎসক কর্মকর্তা, কর্মচারীসহ হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল থেকে জানা যায়, দুপুরে ‘স্থানীয় সন্ত্রাসীদের’ একটি দল হঠাৎ সহকারী পরিচালক রাশিদুল আলমের কক্ষে ঢুকে পড়ে। তারা সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয়, হাসপাতালে আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক জনবল নিয়োগে তাদের মনোনীত লোকজনকে নিতে হবে। না মানলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে তারা চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ কয়েকজন যুবক সহকারী পরিচালকের রুমে ঢুকে অস্ত্র দেখিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। হাসপাতালের আউটসোর্সিংয়ের লোক ঢোকানো নিয়ে তারা সরাসরি হুমকি দেয়। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। এ ছাড়া হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলেছি।’
তিনি আরও বলেন, আউটসোর্সিং নিয়োগ নিয়ে একটি পক্ষ হসপিটাল কর্তৃপক্ষকে চাপ দিয়েছে। তবে তারা আগ্নেয়াস্ত্র দেখিয়েছে কিনা তা নিশ্চিত নই। তারা কারা তাও জানি না। পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে