স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে মধ্যে পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান (এম আর হাসান)। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে নিয়মানুযায়ী তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্ট্রিমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের যে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত শুরু হয়, বিচারপতি এম আর হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম।
সংশ্লিষ্টরা জানান, জুডিশিয়াল কাউন্সিল প্রাথমিক তদন্তে দুর্নীতির প্রমাণ পাওয়ায় বিচারপতি এম আর হাসানকে নিজের অবস্থান থেকে সিদ্ধান্ত নিতে বলে। এরপরই তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন।
হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনকালে বিচারপতি এম আর হাসান দীর্ঘদিন কোম্পানি বেঞ্চের দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি একাধিক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে রায় পাল্টে দেন। এ ছাড়া নিজের পদের প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে এই বিচারপতির বিরুদ্ধে।
২০২৩ সালের ২ ডিসেম্বর রাজধানীর বনানী ইউলুপে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজমকে গাড়িচাপা দেন বিচারপতি রেজাউল হাসানের ছেলে। ওই সময় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও পুলিশ কোনো মামলা নেয়নি। অভিযোগ ওঠে, বিচারপতি এম আর হাসান নিজে থানা পুলিশকে ফোন করে ছেলেকে আসামি না করতে চাপ দেন এবং মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করেন।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৮ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে