স্ট্রিম প্রতিবেদক

দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সাম্প্রতিক সময়ে কয়েকটি হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর লক্ষ্যে বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে আগামী ছয় মাসের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং যক্ষ্মাসহ কোনো টিকারই সংকট নেই। এছাড়া জনবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও গ্রামীণ পর্যায়ে সেবা সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমঝোতা কেবল অংশীদারিত্ব নয়, বরং চিকিৎসা শিক্ষা ও সার্জিক্যাল উৎকর্ষ বৃদ্ধিতে একটি যৌথ অঙ্গীকার।
বিশেষ অতিথির বক্তব্যে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘকাল ধরে স্বাস্থ্য খাতে সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার হবে। তিনি উল্লেখ করেন, চীন ইতিমধ্যে বাংলাদেশে রোবোটিক রিহ্যাবিলিটেশন ও কার্ডিওভাস্কুলার সেবাসহ বিভিন্ন প্রকল্পে সহায়তা করেছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১৮ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে