স্ট্রিম সংবাদদাতা

নির্বাচন কমিশনের নির্দেশনার কারণে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে আর কোনো প্রচারে অংশ নেবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আজ মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক।
প্রশাসনের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, পূর্বে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে অংশ নিয়েছিলেন। তবে ইসি সুস্পষ্ট বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর কোনোভাবেই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে প্রচার চালাতে পারবেন না।
এহছানুল হক আরও বলেন, প্রশাসনের দায়িত্ব থাকবে ভোটারদের গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করা এবং ভোটদান প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তবে কোনো নির্দিষ্ট মত বা সিদ্ধান্তের পক্ষে প্রচার চালানো প্রশাসনের কাজ নয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে সভায় বিভাগের বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে