স্ট্রিম সংবাদদাতা

ভোলায় নির্বাচনী প্রচারে গিয়ে হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোলা–৩ আসনের লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে শুক্রবার বেলা ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এতে দুপক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে বিএনপির চার ও জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অবশ্য সংঘর্ষ শুরুর জন্য পরস্পরকে দায়ী করেছে দুপক্ষই। লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা গণসংযোগ করার সময় সদ্য জামায়াতে যোগ দেওয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি মোকলেছের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে দলের চারজন আহত হন।
অন্যদিকে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের দাবি, বিএনপির লোকজনই প্রথমে হামলা চালায়।
এ বিষয়ে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান জানান, একই স্থানে একাধিক দল প্রচার চালাতে পারবে না– এমন নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬