স্ট্রিম প্রতিবেদক

সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকারে গেলে চার কোটি নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপস্থাপকবিহীন এক পডকাস্টে তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ কোটি পরিবারের মা-গৃহিণীদের নামে এই কার্ড ইস্যু হবে।
তারেক রহমান বলেন, এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি পরিবারকে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হবে। কার্ডে সুবিধাভোগীর নাম, একটি ইউনিক নম্বর ও আধুনিক স্ক্যানিং সুবিধা থাকবে।
তিনি বলেন, এই পরিকল্পনা মূলত দেশের মা ও বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারের পুষ্টি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সাজানো হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি হবে সর্বজনীন।
বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা কার্ডটি সকল স্তরের মা-বোনদের হাতে পৌঁছে দিতে চাই। একজন কৃষকের স্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা বা স্বচ্ছল ব্যবসায়ীর স্ত্রী– সবাই কার্ডের আওতায় থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছল নাগরিকরা দেশপ্রেমের পরিচয় দিয়ে যাদের প্রয়োজন নেই, তারা কার্ডটি ফিরিয়ে দেবেন। সেই বেঁচে যাওয়া অর্থ দিয়ে প্রকৃত দরিদ্রদের সহায়তার পরিমাণ আরও বাড়ানো হবে।
তারেক রহমান বলেন, সরকারি এই সহায়তার ফলে একটি পরিবারের মাসিক বাজার খরচের বড় অংশ মিটবে। পরিবারগুলো যে অর্থ সাশ্রয় করবে, তা সন্তানের শিক্ষা, স্বাস্থ্য এবং ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় করতে পারবে। দীর্ঘ মেয়াদে এই প্রক্রিয়া প্রতিটি গ্রাম ও ইউনিয়নকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে এবং আগামী ৫-৭ বছরের মধ্যে বাংলাদেশ একটি স্বচ্ছল রাষ্ট্রে পরিণত হবে।
তিনি আরও বলেন, এটি কেবল কোনো গল্প নয় বরং একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। এর মাধ্যমে আমাদের মা-বোনেরা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন এবং পরিবারের কাছে তাদের মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬