স্ট্রিম প্রতিবেদক

‘সংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর মোড়ক উন্মোচন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পিআইবি, জাগো ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জেন্ডার সমস্যার উৎস কেবল নারী বা পুরুষের দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের সমষ্টিগত মনোজগতে কিছু মৌলিক ঘাটতি এখনো রয়ে গিয়েছে। রাষ্ট্র ও সমাজকে যাঁরা নেতৃত্ব দিয়ে আসছেন, আমরা এখনো সেই কাঙ্ক্ষিত মূল্যবোধ অর্জন করতে পারিনি। এটি অর্জন করা গেলে জেন্ডার সংবেদনশীলতা স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে।’
তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধ নিশ্চিত হলে কেউ ভুল সংস্কৃতির চর্চা করতে পারবে না। ভুল চর্চা করলে তা আইনের আওতায় আসবে এবং তা সামাজিক রীতিনীতির বাইরে পড়ে যাবে। তাই রাজনীতি ও গণমাধ্যম—এই দুই জায়গায় জবাবদিহির সংস্কৃতি শক্তিশালী করার কাজ দ্রুত করতে হবে।
বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘জেন্ডার শুধু নারীর অধিকার বা কী পাওনা, তা নিয়ে কথা বলা নয়। আজকের ম্যানুয়েলে শুধু নারীর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে; আমার মনে হয় পুরুষ সহকর্মী বা পার্টনারদের সম্পর্কেও কিছু করার প্রয়োজন ছিল। সবার সাথে এক সাথে চলতে হলে নারী ও পুরুষকে একই ভাষায় ও একই দ্যোতনায় কথা বলতে হবে।’
পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শারিমন বলেন, ‘গবেষণায় দেখা গেছে, নারী পাঠকের সংখ্যা অনেক কম। কারণ বেশিরভাগ কনটেন্ট পুরুষকে কেন্দ্র করে তৈরি হয়। ফলে তাঁরা সম্পৃক্ততা অনুভব করেন না। নারীর জন্য সংবাদ তৈরি এবং নারীকে পাঠক হিসেবে গড়ে তুলতে হবে। মিডিয়া গবেষণার কোনো বিকল্প নেই।’
সভাপ্রধান ও পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ‘ভাষা মানুষের মধ্যে যোগাযোগ গড়ে এবং মানুষকে কাছে টানে। ভাষার চেয়ে বড় অস্ত্র আর হয় না। সাংবাদিকতার ভাষা লিখিত, উচ্চারণ, দৃশ্য এমনকি প্রতীকেরও হতে পারে। আমরা দেখি মিডিয়ার মাধ্যমে নারীকে তীব্রভাবে আঘাত করা হচ্ছে। এটি মূলত বৈষম্য, যেখানে নারীর উপস্থিতি নেই; আর যেখানে আছে সেখানে তারা কেবল ভিকটিম হিসেবে। ভালো শিক্ষক বা অর্থনীতিবিদের সাক্ষাৎকার নিতে মিডিয়া কেবল পুরুষদেরই খুঁজে পায়, নারীদের পায় না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস প্রমুখ।

.png)

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১৪ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
২২ মিনিট আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একজন নির্মাণশ্রমিক ও মারধরে নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে