স্ট্রিম প্রতিবেদক

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদ্যুৎ সংকট দূর করতে সোলার প্যানেল স্থাপনের আশ্বাস দিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শুক্রবার (২৯ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এই কথা জানান তিনি।
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেশের অন্যতম মডেল হাসপাতালে পরিণত করা হবে এবং আধুনিক ও জনবান্ধব করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসাধীন শিশুদের সঙ্গে সময় কাটান। পরে তিনি হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় কর্তৃপক্ষ জানায়, মধুপুর, ধনবাড়ী, গোপালপুর ছাড়াও ময়মনসিংহের মুক্তাগাছা এবং জামালপুরের সরিষাবাড়ী ও ঘাটাইল উপজেলার বিপুলসংখ্যক রোগী প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি রোগীর চাপ সামলাতে হচ্ছে।
২০২০ সালে হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হলেও এখনো প্রয়োজনীয় রাজস্ব খাতের জনবল ও পর্যাপ্ত অর্থ বরাদ্দ মেলেনি। বিদ্যুৎ বিল, পৌরকর, ভূমি উন্নয়ন কর এবং চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের পর্যাপ্ত তহবিল না থাকায় সীমিত লোকবল নিয়েই অতিরিক্ত মানসিক ও শারীরিক চাপের মধ্যে চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ কার্যক্রম সচল করতে নতুন স্টোর ভবন, সীমানা প্রাচীর, সোলার প্যানেল, sabমারসিবল মোটর, পয়ঃনিষ্কাশন পিট এবং কর্মকর্তা-কর্মচারীদের ডরমিটরি নির্মাণের দাবি জানায়।
মন্ত্রী তাদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৯ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে