স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর ও মতিঝিল এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, সিএনজি চালক মোহাম্মদ ইমন (২৯) এবং দুই ভাঙারি ব্যবসায়ী রোহান (১৬) ও জিহাদ (১৭)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় প্রথম ঘটনাটি ঘটে। আহত ইমনের ভাই সুমন জানান, ইমন পেশায় একজন সিএনজি চালক। রাতে গ্যারেজে গাড়ি জমা দিয়ে পায়ে হেঁটে বাসায় ফেরার পথে তিন থেকে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ইমনের দুই হাতের কব্জিতে, ডান হাতের কাঁধে, বাম পায়ের হাঁটুতে এবং ডান পায়ের রান ও হাঁটুর নিচে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ ২ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়। ইমনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবা মাজাইল গ্রামে। বর্তমানে তিনি মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
অন্যদিকে, মতিঝিলের আরামবাগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন দুই ভাঙ্গারি ব্যবসায়ী রোহান ও জিহাদ। তারা আরামবাগের পানি গলি এলাকায় ভাড়া বাসায় থাকেন।
আহত রোহান জানান, রাতে তারা কর্মস্থল থেকে ফেরার সময় তিন থেকে চার জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে রোহানের বাম হাতে এবং জিহাদের ডান হাতে আঘাত করে। তাদের কাছ থেকে মোট ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে মোহাম্মদপুর ও মতিঝিল এলাকা থেকে তিন যুবক আহত হয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তারা আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে