স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর প্রগতি সরণি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে দুই বাসের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার (২৭ মে) ভোর ৬টার দিকে প্রগতি সরণির নর্দায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– বাগেরহাটের মোংলা থানার জয়মনি এলাকার কবির জোমাদ্দার (৪৭), তাঁর স্ত্রী লাইজু বেগম (৩৮), মোংলার ভরবুড়িয়া এলাকার খুশি বেগম (৩৮) ও পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিবর রহমানের ছেলে মো. রবিউল (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে আসা দূরপাল্লার ইসলাম পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে চলে যায়। এ সময় গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ইসলাম পরিবহনের ধাক্কায় আকাশ পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে একজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতরা সবাই আকাশ পরিবহনের বাসের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পর প্রগতি সরণিতে যানজট দেখা দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন ভাটারা থানার এসআই নেসার উদ্দিন। তিনি জানান, ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে আসছিল বলে যাত্রীরা বলেছেন। এতে ৫-৭ যাত্রী ছিলেন। চালক ও হেলপার পুরোপথে তাদের সঙ্গে বাজে আচরণ করেছেন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাকবলিত বাস দুটি রেকার দিয়ে সরিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই ইসলাম পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের খরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই নেসার উদ্দিন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে