স্ট্রিম প্রতিবেদক

আগের নকশা অনুমোদনের শর্ত গোপন করে খেলার মাঠ হিসেবে নির্ধারিত জায়গায় ১০ তলা ভবনের নকশা অনুমোদনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পাঁচ সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১১ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মানসী বিশ্বাস বাদি হয়ে এ মামলা করেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ সাংবাদিকদের মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন- রাজউকের জোন-২ সাব-জোন-১ এর সাবেক অথরাইজড অফিসার ও ইমারত নির্মাণ কমিটির সদস্য সচিব (বর্তমানে শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী) সরদার মুহাম্মদ মাহবুবুর রহমান, রাজউকের সাবেক ইমারত পরিদর্শক মো. নাজিম উদ্দীন, সাবেক চীফ বিল্ডিং ইন্সপেক্টর (বর্তমানে মহাখালীতে সহকারী অথরাইজড অফিসার) শাহজাহান খান, সাবেক সহকারী অথরাইজড অফিসার খাইরুজামান, সাবেক প্রধান ইমারত ইন্সপেক্টর (বর্তমানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নকশাকার) মো. মামুনুর রশীদ এবং জমির মালিক ও আবেদনকারী মোহাম্মদ আসাদুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। তারা ঢাকা জেলার উত্তরখান মৌজার সিএস দাগ নং ৮৮৩ ও ৮৮৪ (অংশ) এবং আরএস দাগ নং ২৬৭৫ ও ২৬৮২ (অংশ) এর জমিতে জেনেশুনে আগের নকশা অনুমোদনের শর্ত ভঙ্গ করেছেন।
এতে আরও উল্লেখ করা হয়, প্রথমবার নকশা অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়েছিল যে, পার্শ্ববর্তী খেলার মাঠ হিসেবে রাখা অংশ আলাদাভাবে বিক্রয় বা হস্তান্তর করা যাবে না এবং এই অংশটি ছাড়া প্রস্তাবিত ইমারতের নকশার অনুমোদন বহাল থাকবে না। কিন্তু এই শর্ত গোপন করে জমির মালিক মোহাম্মদ আসাদুজ্জামান আবারও প্ল্যান অনুমোদনের জন্য আবেদন করেন। এরপর রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিথ্যা প্রতিবেদন দাখিল করে ওই খেলার মাঠ হিসেবে পরিগণিত জমিতে পুনরায় একটি বেজমেন্টসহ ১০ তলা আবাসিক ভবনের লে-আউট নকশা অনুমোদন করেন।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে অপরাধের সময়কাল হিসেবে ৮ নভেম্বর ২০২০ থেকে ৬ মার্চ ২০২২ সাল পর্যন্ত উল্লেখ করা হয়েছে।

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ few সেকেন্ড আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে