স্ট্রিম প্রতিবেদক

দেশের অটোমোবাইল বাজারে দুটি নতুন হাইব্রিড এসইউভি মডেল উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল দুটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা দেওয়া হয়। নতুন এই সিরিজের গাড়ির দাম শুরু ৪৯ লাখ টাকা থেকে। প্লাগ-ইন হাইব্রিড মডেলটির দাম প্রায় ৫৯ লাখ টাকা।
এমজি বাংলাদেশ জানিয়েছে, বাড়তি জ্বালানি ব্যয় ও পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনায় রেখে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই গাড়িগুলো আনা হয়েছে।
এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট হাইব্রিড সিস্টেম, যা ট্রিম অনুযায়ী সর্বোচ্চ ২১৫ দশমিক ৫ থেকে ২২১ দশমিক ৩ বিএইচপি শক্তি দিতে পারে। বাস্তব ব্যবহারে গাড়িটি লিটারপ্রতি প্রায় ২০ দশমিক ৮ থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, এমজি এইচএস সুপার হাইব্রিড মডেলে রয়েছে ২১ দশমিক ৪ থেকে ২৪ দশমিক ৭ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার চার্জে শুধুমাত্র বিদ্যুতে এটি ১২০ কিলোমিটারের বেশি চলতে পারে। ব্যাটারি ও পূর্ণ জ্বালানি ট্যাংক মিলিয়ে গাড়িটির চলার সক্ষমতা ১ হাজার কিলোমিটারের বেশি বলে দাবি এমজির। এই মডেলের সঙ্গে ৭ দশমিক ৪ কিলোওয়াটের একটি হোম চার্জার বিনামূল্যে দেবে প্রতিষ্ঠানটি।
নতুন এইচএস সিরিজে রয়েছে ১২ দশমিক ৩ ইঞ্চির টাচস্ক্রিন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ছয় থেকে সাতটি এয়ারব্যাগ ও এডিএএস লেভেল-২ সুবিধা। গাড়িগুলোর বুট স্পেস ৫০৭ লিটার, যা সিট ভাঁজ করলে ১ হাজার ৪৮৪ লিটারের বেশি করা যায়।
উন্মোচন অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মশনুর চৌধুরী বলেন, ‘আজকের এই আয়োজন শুধু নতুন দুটি গাড়ি বাজারে আনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এমজির দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এইচএস হাইব্রিড প্লাস ও এইচএস সুপার হাইব্রিড মডেলের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য উন্নত প্রযুক্তি, উচ্চ জ্বালানি দক্ষতা ও নির্ভরযোগ্য মান নিশ্চিত করছি। হাইব্রিড এসইউভি গাড়ির ক্ষেত্রে এই মডেলগুলো নতুন এক মানদণ্ড স্থাপন করবে।’
এমজি বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, ‘নতুন এই হাইব্রিড মডেলগুলো এমজির উদ্ভাবনী কৌশলকে আরও এগিয়ে নিয়েছে। গ্রাহকদের ইতিবাচক সাড়া প্রমাণ করে, বাংলাদেশ এখন পরবর্তী প্রজন্মের স্মার্ট মোবিলিটির জন্য প্রস্তুত। এইচএস সিরিজ সি-সেগমেন্ট এসইউভি ক্যাটাগরিতে প্রতিযোগিতার নতুন মাত্রা তৈরি করবে।’

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৪ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সকাল ছিল ঐকতানের। সরকারি-বিরোধী উভয় দলের মুখে হাসি, উষ্ণ শুভেচ্ছা, সব মিলিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতির এক আশাব্যঞ্জক সূচনা। কিন্তু দিন গড়াতেই বদলে যায় দৃশ্যপট। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ফিরে আসে চেনা উত্তাপ, স্লোগান আর ওয়াকআউট।
৩০ মিনিট আগে
গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তার বিচার প্রচলিত ‘সেনা আইনে’ করার দাবি জানিয়েছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে তাদের বিচার শুরু করাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছে
৩ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে