স্ট্রিম সংবাদদাতা

ভোলায় কোস্ট গার্ড ও ভ্রাম্যমান আদালতের পৃথক দুটি অভিযানে ৩ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা হয় এবং ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস জানান, বৃহস্পতিবার রাত ১২টা থেকে ১টার মধ্যে শহরের ইলিশা বাসস্ট্যান্ড সড়কের মহাজনের পুল এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ‘জান্নাত ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে লাইসেন্স ছাড়া ১ হাজার ২০০ লিটার জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। জব্দ তেলের মধ্যে ৮০০ লিটার ডিজেল, ২০০ লিটার পেট্রোল এবং ২০০ লিটার কেরোসিন ছিল।
এ ঘটনায় ৪০ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়া জব্দকৃত তেল বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাত ১১টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেলে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় কোস্ট গার্ডের অভিযানে একটি স্টিলবডি বোট থেকে ২ হাজার লিটার জ্বালানি তেলসহ দুইজনকে আটক করা হয়।
জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের তত্ত্বাবধানে তেল বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে