স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা এবং ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে আটটার দিকে হাতিরঝিল-রামপুরা প্রবেশ ডিউটি পোস্টে এই ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন- শাকিল হোসেন (২১), ইয়াসিন আরাফাত (১৯) ও সরোয়ার শিমুল (২২)।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, সকালে রাজউকের হাতিরঝিল-রামপুরা প্রবেশ ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন অঙ্গীভূত আনসার সদস্য মো. সানোয়ার। এ সময় অননুমোদিত একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে তিনি থামার সংকেত দেন। চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে মধুবাগ পূর্ব ওভারব্রিজ হয়ে রেড ক্রিসেন্টের দিকে পালানোর চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি অন্য পোস্টে জানানো হলে, রেড ক্রিসেন্ট ডিউটি পোস্টে কর্মরত আনসার সদস্য মো. খাইরুল ইসলাম এবং মো. আশরাফুল ইসলাম পলায়নরত অটোরিকশাটি গতিরোধ করে তিনজনকে আটক করেন।
আনসার বাহিনী সূত্র জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে হাতিরঝিল ও আশপাশের এলাকায় সরকারি মালামাল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এর আগেও চুরির দায়ে তারা আটক হয়েছিল। রাজউক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটককৃতদের মালামালসহ হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে