৪৩তম বিসিএসের চার এএসপিকে চাকরি থেকে অপসারণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৯: ৩৩
পুলিশ সদর দপ্তর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে সরকার। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওই কর্মকর্তারা হলেন— সাজিদ বিন কামাল, রতন বালা, আব্দুল আজিজ ও তাহমিদ আহমদ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সিভিল সার্ভিস নিয়োগ নীতিমালা মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত