স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মহাখালী থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে মহাখালী টিবি গেট সংলগ্ন এলাকার একটি ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অভিযানকালে জাহিদুলের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলিসহ ১টি ম্যাগাজিন, ১টি পিস্তল সদৃশ বস্তু (ডামি পিস্তল), ২ হাজার ১৫০টি ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭১ হাজার ২০ টাকা এবং ৩টি মোবাইল ফোন।
বনানী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং শীর্ষ মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ডিবি ও র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) এন এম নাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানী থানার একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় জাহিদুলের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে