ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ মনোনয়নপত্র জমা দেওয়ায় এই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাগছাস। পাশাপাশি নাট্য সম্পাদক পদটিও ফাঁকা রাখা হয়েছে।
স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ নামে এ প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক (জিএস) পদে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের আবু তৌহিদ মো. সিয়াম নির্বাচন করবেন।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন গণ-অভ্যুত্থানে শহীদ নাফিসা মরওয়ার মামা মো. হযরত আলী।
জাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) পদ দুটি; একটি ছেলেদের ও আরেকটি মেয়েদের জন্য নির্ধারিত। বাগছাসের প্যানেল থেকে এই দুটি পদে নির্বাচন করবেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৫০তম ব্যাচের মালিহা নামলাহ।
সম্পাদকীয় পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফারহানা বিনতে জিগার ফারিনা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মার্জিউর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে রাঈদ হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা বৈশাখী, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে সাবিকুন্নাহার পলি, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে রিং ইয়ং মুরং রুপম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে নকিব আল মাহমুদ অর্ণব, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবীব, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) পদে নাদিয়া রহমান অন্বেষা, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) পদে কাজী মেহরাব তুর্য, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে নাসিম আল তারিক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে মো. নাহিদ হাসান ইমন মনোনীত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে পৃষতী খান, তানজিলা তাসনীম সেতু, আফিয়া ইবনাত সামিহা, সাদাত হানে ইসলাম, জ্বামীন আহমেদ ও মোহাম্মদ আলী চিশতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ক্রীড়া সম্পাদক পদে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ জাতীয় ফুটবল দল এবং জাতীয় ফুটসাল দলের খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ মনোনয়নপত্র জমা দেওয়ায় এই পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাগছাস। পাশাপাশি নাট্য সম্পাদক পদটিও ফাঁকা রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের জাবি শাখার সভাপতি আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন ছাড়াও অন্য কয়েকটি পদেও নারী প্রার্থী রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
২ ঘণ্টা আগে