স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় বা কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবি কিছু জানায়নি।
এর আগে, রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলায় শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনকে আসামি করা হয়। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন রংপুর-৬ আসনের সাবেক এই সংসদ সদস্য।
২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। এর আগে স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়েছিল। এরপর থেকে টানা চার মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন। সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর ৩০ জানুয়ারি তিনি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছিলেন।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৩৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে