স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।
রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।
রায়ে আদালত বলেন, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করেন সোহেল। তিনি অপরাধ স্বীকার করেছেন। আর তাকে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না আক্তার।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। দেশব্যাপী আলোড়ন তোলা ওই ঘটনায় পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। গত ১ জুন বিচার শুরুর পর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয় ৪ জুন। সবমিলিয়ে ঘটনার ১৯ দিনের মাথায় এ মামলার রায় হলো।
রাজধানীর পল্লবীতে ভাড়া থাকা ভবনেই হত্যার শিকার হয় রামিসা। ভবনটির একটি ফ্ল্যাটে সাবলেট থাকা সোহেল-স্বপ্না দম্পতির ঘর থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। তবে এর আগেই সোহেল শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। বাসা থেকেই পরে সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। আর ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল ও স্বপ্না। এরপর ১ থেকে ৪ জুনের ভেতর অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন দিয়েছিলেন আদালত।

.png)

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কে পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি। আগে যে ১০ শতাংশ শুল্ক কার্যকর ছিল, তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন আইনি ভিত্তিতে একই হারে শুল্ক বহাল রাখা হয়েছে।
৪২ মিনিট আগে
কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১ ঘণ্টা আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
২ ঘণ্টা আগে