স্ট্রিম সংবাদদাতা

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেেন, অতীতে ক্ষমতাসীনরা বারবার গণমাধ্যমকে নিয়ন্ত্রিত যন্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা নির্বাচনী ইশতেহারে গণ্যমাধ্যমের পূর্ণ স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছি।
শুক্রবার (১৩ মার্চ) বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিকদের আর্থিক অনুদান ও মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজক।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল করতে হলে এটিকে সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে। সাংবাদিকদের জন্য নেওয়া উদ্যোগ কোনো দয়া বা অনুদান নয়। বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।
তিনি বলেন, রাষ্ট্রে জবাবদিহিতার সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এমন পরিস্থিতিতে পড়ত না। আমরা জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে সব সম্প্রচার মাধ্যমে মূল্যবোধভিত্তিক প্রচারণা জোরদারের পরামর্শ দিয়েছেন।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সাংবাদিকরা লড়াই করেছেন। আমরা সাংবাদিকরা মাথা উঁচু করে বাঁচতে চাই।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ ছাড়া রাজশাহী বিভাগের সাত জেলার ৫১ সাংবাদিক এবং ৪৬ শিক্ষার্থীর হাতে অনুদানের চেক তুলে দেন তথ্যমন্ত্রী

.png)

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১৫ মিনিট আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
২২ মিনিট আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন পূর্ণকালীন সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন তিনজনকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীতে ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একজন নির্মাণশ্রমিক ও মারধরে নিরাপত্তাকর্মীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে