স্ট্রিম সংবাদদাতা

নড়াইলের কালিয়ায় জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ইছুব মোল্যা (৩৬) নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের এই সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
ইছুব মোল্যা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহত উপজেলার খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ ও আসরাফুল খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, ইছুব মোল্যার সঙ্গে দীর্ঘদিন তাঁর চাচাতো ভাই আতা মোল্যার জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার সকাল ৯টার দিকে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইছুব মোল্যা, ফিরোজ ও আসরাফুল আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি আবদুর রহিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে