সংসদে হান্নান মাসউদ
স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে আহত ও শহীদ পরিবারকে হেনস্তা করা হয় বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সমন্বয়ক ও নোয়খালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবর রাখা এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ করেন।
সম্পূরক প্রশ্নে অভিযোগ তুলে ধরে হান্নান মাসউদ বলেন, ‘জুলাই অধিদপ্তর হয়েছে ঠিকই, কিন্তু সে জায়গা থেকে আহত ও শহীদ পরিবাররা ঠিক মতো সেবা পাচ্ছেন না বলে বিভিন্ন পর্যায়ে অভিযোগ রয়েছে। এমনকি সেখানে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করারও বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে। যেহেতু আমরা জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছি, সেই জায়গা থেকে এই ব্যাপারে মন্ত্রীর কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাই।’
উত্তরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘সরকার দুই মাসও হয়নি। এর মধ্যে আমি যে কয়দিন দায়িত্বরত আছি, আমার কাছে যারাই গেছে জুলাই যোদ্ধাদের, সবাইকে আমি যথাযথ সম্মান প্রদর্শনের চেষ্টা করেছি। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, জুলাই যোদ্ধাদের যে সমস্ত সমস্যা আছে, সে সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং এই অধিদপ্তর যথাযথ কাজ করবে।’
এর আগে আরেক সম্পূরক প্রশ্নে একই হান্নান মাসউদ জিজ্ঞাসা করেন, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে ‘বড়’ করা হবে কিনা।
উত্তরে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণার্থে ইতিমধ্যেই জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর নামে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নাম যোগ করে এই মন্ত্রণালয়টিকে বড় করার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।’

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে