স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং), টেকসই নৌপরিবহন এবং বন্দরভিত্তিক লজিস্টিকস খাতে নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এই সহযোগিতা বাস্তবায়িত হলে বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতি ও রপ্তানিমুখী জাহাজ শিল্প আরও শক্তিশালী হবে।
সোমবার (১১ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে নেদারল্যান্ডসের একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. কুস ডাইকস্ট্রা। তাঁদের সাথে ছিলেন টেকসই পরিবহন ও লজিস্টিকস খাতের প্রতিষ্ঠান ‘নেস্ট্রা বি. ভি’-র জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা।
বৈঠকে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহরারুল হুদা। এ ছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ), মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধিরা এতে অংশ নেন।
আলোচনায় জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে আধুনিক প্রযুক্তি ও উন্নত সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নেদারল্যান্ডসের কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ নির্মাণে আরও এগিয়ে যেতে পারবে। এ ছাড়া আন্তর্জাতিক মান অনুযায়ী নিরাপদ ও পরিবেশবান্ধব জাহাজ পুনর্ব্যবহার বা ‘শিপ রিসাইক্লিং’ ব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। এতে বাংলাদেশের শিপব্রেকিং শিল্পে পরিবেশ ও শ্রম নিরাপত্তার মানোন্নয়নের সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে সামুদ্রিক, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনে বাংলাদেশের নদীপথকে আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। একই সাথে বন্দর ও অভ্যন্তরীণ গন্তব্যের মধ্যে সংযোগ বাড়িয়ে পরিবহন ব্যয় ও সময় কমানোর বিষয়েও মতবিনিময় হয়েছে। কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং নেদারল্যান্ডসের সামুদ্রিক দক্ষতার আদান-প্রদানের মাধ্যমে জনবল উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।
বিডা বৈঠকে স্মার্ট ও ‘গ্রিন লজিস্টিকস করিডর’ ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে। সংস্থাটি জানায়, টেকসই সামুদ্রিক অবকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং উন্নত সংযোগব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন অংশীজনের সাথে সমন্বিতভাবে কাজ চলছে।

ফেনীতে দাগনভূঞায় নিখোঁজ শিশুর জন্য মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবায় মরদেহ পাওয়া যায়।
২৪ মিনিট আগে
গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ, বৈষম্যমূলক ও অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) রায়ের অনুলিপি প্রকাশ হয়।
৪৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে