স্ট্রিম প্রতিবেদক

ইতিহাসে প্রথমবার একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এই মন্তব্য করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নাহিদ ইসলাম বলেন, ‘ভেবেছিলাম অন্য বিষয় নিয়ে বক্তব্য শুরু করব। কিন্তু আজকের আলোচনার অধিবেশনে মাননীয় অর্থমন্ত্রী আমাদের আরও বেশি অবাক করেছেন। ফলে অর্থ খাতের কিছু কথা দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা আর্থিক খাতের কথায় আসি, তখন মাননীয় অর্থমন্ত্রী একটি বাক্যই বারবার বলেন যে, বিএনপির সময়ে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে—এমন কোনো রেকর্ড নেই। তিনি কিছুক্ষণ আগে অস্বীকার করেছেন যে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি রাজনৈতিক নিয়োগ বা তাঁদের দলের নির্বাচন কমিটির সদস্য। তিনি এটি সরাসরি অস্বীকার করেছেন। আমি মাননীয় স্পিকারকে টিআইবির একটি তথ্য দিচ্ছি। বর্তমান সরকারি দলের যারা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন, তাঁদের ৫৯.৪১ শতাংশ ঋণগ্রস্ত এবং যাঁদের বেশিরভাগই সরকারি দলের।’
তিনি বলেন, সংসদ সদস্যদের ১১ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এঁদের অধিকাংশই আগে ঋণখেলাপি ছিলেন। নির্বাচনের আগে সামান্য টাকা জমা দিয়ে তাঁরা ঋণ পুনঃতফসিল করে নিয়েছেন। বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তাঁর বিশেষত্ব কী? তাঁর বিশেষত্ব হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা। এটিতে তিনি দক্ষ। ফলে তাঁকে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে, তা এখন পরিষ্কার।
নাহিদ ইসলাম আরও বলেন, এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে পুনঃতফসিল করা যায়, সেই সুযোগ-সুবিধা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। ফলে জাতির সামনে এখন সবকিছু পরিষ্কার। সামনের দিনে আর্থিক খাতে তাঁরা আরও কী ধরনের নিয়োগ দিবেন, সেই বিবেচনায় আমরা তাঁদের ওপর আর আস্থা রাখতে পারছি না।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১৭ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
২৮ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৩ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪১ মিনিট আগে