স্ট্রিম ডেস্ক

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ খতিয়ে দেখছে ভারত সরকার। শুক্রবার (১৭ এপ্রিল) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য জানিয়েছেন।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধে ভারত সরকারের আনুষ্ঠানিক জবাব কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসা প্রত্যর্পণের অনুরোধ আমাদের বিদ্যমান আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ভারত আলোচনা অব্যাহত রাখবে।’
বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে জয়সোয়াল জানান, সাম্প্রতিক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘বৈঠকে এস জয়শঙ্কর পুনর্ব্যক্ত করেছেন, ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।’
সংবাদ সম্মেলনে প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সহায়তা দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে মুখপাত্র জানান, বাংলাদেশসহ বেশ কয়েকটি প্রতিবেশী দেশ জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে সহায়তা চেয়েছে। জয়সোয়াল বলেন, ‘নিজের দেশের অভ্যন্তরীণ চাহিদা ও মজুদ বিবেচনায় রেখে আমরা প্রতিবেশী দেশগুলোকে জ্বালানি সহায়তা দিয়ে যাচ্ছি।’

.png)

রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
৩ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১৬ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৮ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৩৯ মিনিট আগে