স্ট্রিম প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু হয়। এর আগে গতকাল সোমবার (১৬ মার্চ) হাসপাতালটিতে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী আজকের মধ্যে পুনরায় আইসিইউ চালুর আশ্বাস দিয়েছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়, মিজলস্ বা হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রামক ব্যাধি হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী আসে। বেড সংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় ফ্লোরে, এমনকি বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে গতকাল খুব অসুস্থ একটি শিশু মারা যাওয়ার খবর পেয়ে মধ্যরাতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। তাঁর সঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের সুযোগ সুবিধার অপর্যাপ্ততা বা অপ্রতুলতা রয়েছে তবে চেষ্টার ত্রুটি কিংবা অবহেলা নেই। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ইআরপিপি প্রকল্পের অর্থায়নে গ্লোবাল ফান্ডের সহায়তায় স্থাপিত আইসিইউ বন্ধ রয়েছে।
এ পরিপ্রেক্ষিতে একদিনের মধ্যে চিকিৎসক, এনেস্থেটিস্ট ও অন্যান্য জনবল সংযুক্ত করে বন্ধ আইসিইউ চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রতিশ্রুতি অনুযায়ী আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ জন চিকিৎসক, ১ জন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও ১ জন এনেস্থেটিস্টকে হাসপাতালটিতে সংযুক্ত করা হয়। স্থাপন করা হয় আইসিইউ’র বেড, যন্ত্রপাতি ইত্যাদি। এখন রোগীদের জরুরি সেবা দেওয়ার জন্য পাঁচ বেডের আইসিইউ ইউনিটটি প্রস্তুত আছে।
সংক্রামক ব্যাধি হাসপাতাল ১০০ শয্যার এবং সেখানে হামসহ জলাতঙ্ক, এইডস, টিটেনাস রোগীও ভর্তি থাকে। সে কারণে পার্শ্ববর্তী ডিএনসিসি হাসপাতালে হাম রোগীদের চিকিৎসার জন্য একটি ইউনিটের ব্যবস্থা করা হয়েছে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে