স্ট্রিম প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারে আগামী বৃহস্পতিবার মশাল মিছিল ও শুক্রবার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের বলেন, 'শহীদ ওসমান হাদি হত্যার বিচার করার দায়িত্ব ইনকিলাব মঞ্চ বা আমাদের নয়। এই দায়িত্ব শহীদ ওসমান হাদির পরিবারেরও নয়, এই দায়িত্ব রাষ্ট্রের। কে শহীদ ওসমান হাদিকে খুন করেছে সেটি রাষ্ট্র বের করবে। তা না করে উল্টো রাষ্ট্রের পক্ষ থেকে, এই সরকারের পক্ষ থেকে এবং তাঁর সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ ও তাঁর পরিবারকে অভিযুক্ত করে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, 'অনেকেই বলেন যে ওসমান হাদি কে ছিলেন? তাঁর রাজনীতি কী ছিল? একটি কথা আজ স্পষ্ট করে বলে দেই— ওসমান হাদি ছিলেন বাংলাদেশের আজাদি, যাঁকে খুন করার জন্য আধিপত্যবাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দিতে হয়েছে। ওসমান হাদির রাজনীতি হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের স্বাধীনতা। তোমরা "ছাপড়ি বাহিনী" ওসমান হাদিকে যতই বাংলাদেশের মাটি থেকে নাই করে দিতে চাও, বাংলাদেশের মাটি ও মানুষ শহীদ ওসমান হাদিকে ততই প্রাসঙ্গিক করে তুলবে।'
জাবের বলেন, 'আজকে আমরা কোনো দফা দেওয়ার জন্য এখানে আসি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হওয়ার জন্য বসেছি।' তিনি উল্লেখ করেন, 'এই রাষ্ট্র শহীদ ওসমান হাদির খুনকে কেন্দ্র করে একটি অন্ধকারে নিমজ্জিত রয়েছে। আমরা চাই এই রাষ্ট্রের কুশীলবরা যাতে আলোর মুখ দেখে, এই জন্য আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করব। শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভের ডাক দিচ্ছি। সেইসঙ্গে বাংলাদেশের সকল জনগণকে খুনিদের বিচারের মুখোমুখি করার জন্য সারা দেশে বিক্ষোভের আহ্বান করছি।'
কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, 'শহীদ ওসমান হাদি এখন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়। এটি এখন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।' সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে