স্ট্রিম সংবাদদাতা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এ সময় চারজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের একাধিক গ্রামে এই অভিযান চালানো হয়।
শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি বিলাসপুর ইউনিয়নে আধিপত্য নিয়ে একাধিক গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রচুর ককটেল বিস্ফোরণ ও প্রাণহানি ঘটেছে। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বর্তমানে সেখানে সার্বক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিলাসপুরের মুলাই বেপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত ও একজন গুরুতর আহত হন। ওই ঘটনায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ছাড়া জাজিরা থানায় বিস্ফোরক আইনে ৫৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২০ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩১ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৬ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪৪ মিনিট আগে