স্ট্রিম সংবাদদাতা

হাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও চিকিৎসার অব্যবস্থাপনার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার (১৩ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে এ সমাবেশ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা তিনটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে হামের প্রাদুর্ভাব রোধে পর্যাপ্ত সরকারি পদক্ষেপ নিশ্চিত করা, আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত ও চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো এবং প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ চালু করা। পাশাপাশি চিকিৎসা অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এর আগে শিক্ষার্থীরা পরিবহন মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় তাঁরা উত্থাপিত তিনটি দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ও দর্শন বিভাগের শিক্ষার্থী ফুয়াদ রাতুল বলেন, ‘দেশে গত তিন মাসে প্রায় সাড়ে ৪০০ শিশু মারা গেছে। তাঁদের অধিকাংশের বয়স ছয় মাস থেকে দুই বছরের মধ্যে। হামের প্রসঙ্গ উঠলেই ক্ষমতাসীন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দায় চাপিয়ে দেয়।’
তিনি বলেন, ‘সরকার দাবি করছে ৯৯ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। কিন্তু ইউনেস্কোসহ বিভিন্ন সংস্থার তথ্যমতে, এখনও উল্লেখযোগ্যসংখ্যক শিশু টিকার বাইরে রয়েছে। দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ নেই, হামের জন্যও আলাদা কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার যদি দ্রুত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা জুলাইয়ের মতো আবারও আন্দোলন গড়ে তুলব।’
নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনও অবহেলিত। আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে তৃণমূলের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে। একজন শিক্ষার্থী হিসেবে দেশের কোনো মানুষকে অবহেলিত বা নিপীড়িত দেখতে চাই না।’
বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুজ্জামান বলেন, ‘প্রতিটি শিশুমৃত্যুর জন্য শুধু টিকাই দায়ী না। সরকার এখনও কার্যকর টিকাব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। হামের মতো প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু উদ্বেগজনক। এই পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।’
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রগণমঞ্চের সভাপতি নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কাইসার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১০ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে