স্ট্রিম সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় সোয়া আট ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠার পর স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ছয় নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী ও ছাত্রদলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর সই করা তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক, ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান, বিরামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলাম।
এর আগে গত সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক স্বর্ণ ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করা হয়। পরে তাঁর কাছ থেকে স্বর্ণ লুট করা হয়। এ ঘটনায় আশিক, সাগর, আল রেহমান ও আরিফুলকে আটক করে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি ডাকাতির মামলা দায়ের হয়। পরে পুলিশ ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখায়। এদিন দুপুরেই তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বহিষ্কারের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক, ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান, ছাত্রদলের বিরামপুর সরকারি কলেজ শাখার কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলামকে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে