স্ট্রিম প্রতিবেদক

কর্মক্ষেত্রে দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কাস্টমস কমিশনারেটের ঢাকা দক্ষিণের রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কর্মক্ষেত্রে দুর্নীতি সংক্রান্ত কার্যক্রমের প্রকাশ্য স্বীকারোক্তি এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তার অভিযোগে রাজস্ব কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় সিদ্ধান্ত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৩৯(১) অনুযায়ী তাঁকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান (এফসিএমএ)।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে