অন্তর্বর্তী সরকার ছিল জামায়াত ও এনসিপি সমর্থিত: নৌ প্রতিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২১: ১১
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সরকার ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এই মন্তব্য করে বিরোধী দলের সদস্যদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।

সংসদের অধিবেশনে রাজিব আহসান বলেন, ‘ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারকে সবাই সেনা সমর্থিত সরকার হিসেবে জানত। আর গত ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারকে জামায়াতে ইসলামী এবং এনসিপি সমর্থিত সরকার হিসেবেই সবাই অভিহিত করেছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আপনারা খুব আরামে ছিলেন। এখন আর সেই সুবিধা পাওয়া যাচ্ছে না বলেই আপনারা অস্থির হয়ে উঠেছেন।’

প্রতিমন্ত্রীর এই মন্তব্যের পরপরই সংসদ অধিবেশনে হট্টগোল শুরু হয়। বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার দাবি তোলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলীয় সদস্যদের শান্ত করার চেষ্টা করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত