স্ট্রিম প্রতিবেদক

পেশাগত পোশাক পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক, ফেসবুক রিলস বা ইনস্টাগ্রামে বিনোদনমূলক ভিডিও বা ছবি প্রকাশ থেকে বিরত থাকতে আইনজীবীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এসব কাজকে পেশাগত শিষ্টাচারের পরিপন্থী উল্লেখ করে বার কাউন্সিল সতর্ক করেছে বলেছে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চোখে পড়লে সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু আইনজীবী বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম ইত্যাদিতে আইনজীবীর পোশাক পরিধান করে বিচিত্র অঙ্গভঙ্গি, বিনোদনমূলক ভিডিও এবং অন্যান্য অনুপযুক্ত কনটেন্ট, ছবি ইত্যাদি প্রকাশ করছেন। আইনজীবীদের এ ধরনের কাজকে পেশার মর্যাদা, শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থী বলে উল্লেখ করেছে বার কাউন্সিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড আইনজীবী পেশার মর্যাদা, শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থী এবং সরাসরি ক্যানন্স অব প্রফেশনাল কনডাক্ট অ্যান্ড এটিকেট-এর লঙ্ঘন।
পেশাগত আচরণ বিধিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে নোটিশে বলা হয়, ‘আইনজীবীদের পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা অনুযায়ী একজন আইনজীবীকে সর্বদা তার মহান পেশার মর্যাদা রক্ষা করা আবশ্যকীয় কর্তব্য এবং আইনজীবীর আচরণ সর্বদা শালীন, মর্যাদাপূর্ণ ও পেশাগত হওয়া বাঞ্ছনীয়।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদনমূলক বা অশালীন ভিডিও তৈরি ও প্রচার করাকে পেশাগত আচরণবিধির ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করেছে বার কাউন্সিল।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩৯ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে