স্ট্রিম প্রতিবেদক

দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে কোনো অগ্রগতি নেই। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তিন বছর ধরে এই খাতের রপ্তানি এক বিলিয়ন ডলারের ঘরে আটকে আছে।
সোমবার (৮ জুন) প্রথম বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে লিখিত প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরের পর প্রত্যাশিত সুবিধা পাওয়া যায়নি। এতে চামড়া প্রক্রিয়াজাতকরণের সক্ষমতা হ্রাস পেয়েছে এবং এই খাতের সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।’
এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী জানান, এবার দেশে প্রায় এক কোটি এক লাখ পশু কোরবানি হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ লাখ চামড়া সংগ্রহ ও সংরক্ষণের তথ্য সরকারের কাছে রয়েছে। দেশের কোথাও সংরক্ষিত চামড়া বিক্রি না হলে সে বিষয়ে সংসদ সদস্যরা জানালে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তা বিক্রির ব্যবস্থা নেবে সরকার।
বাণিজ্য ঘাটতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বিগত সরকারের ভুল নীতির ফলে দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলার সংকট এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণেও এই ঘাটতি ত্বরান্বিত হয়েছে।’
২০২৪-২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির পরিসংখ্যান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে; তবে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে