স্ট্রিম প্রতিবেদক

মানবপাচারে জড়িতের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মানবপাচারকারীদের নৌকায় খাবার ও পানির অভাবে ১৮ বাংলাদেশি অভিবাসীর মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শনিবার (২৮ মার্চ) গ্রিস কোস্টগার্ড জানায়, ভূমধ্যসাগরে ভাসমান একটি রাবারের নৌকা থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ জনকে উদ্ধার করেছে তারা। পরে জানা যায়, নৌকাটিতে থাকা অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশী যাত্রাপথে খাবার ও পানির অভাবে মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন ছিলেন বাংলাদেশি।
রোববার (২৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মিশন গ্রিসের সঙ্গে যোগাযোগ করেছে। উদ্ধার কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কাউকে কাউকে একটি ক্যাম্পে রাখা হয়েছে। এখন আমাদের মিশন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা করছে। গ্রিস সরকারের নিয়মকানুন মেনে সবাইকে ফিরিয়ে আনার কাজ চলছে।
মানবপাচারে যুক্তদের বিষয়ে তিনি বলেন, এটি একটি চক্র, যারা বিভিন্ন দেশের নাগরিকদেরদের নানা প্রলোভনে অর্থের বিনিময়ে বিদেশে পাচার করে। এই মানবপাচারকারীদের মধ্যে লিবিয়ার কিছু আছে, কিছু বাংলাদেশিও আছে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘এই ঘটনা থেকে বোঝা যায়, আমরা কত ভালনারেবল অবস্থায় আছি। এই মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কীভাবে তাদের শনাক্ত করা যায়, সে বিষয়ে আমরা মন্ত্রণালয় থেকে চেষ্টা করছি। মিশনকেও বলেছি।’
ওই নৌকায় থাকা অভিবাসীরা ছয় থেকে সাত দিন ধরে খাবার ছাড়া ছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা জাহাজে মারা গিয়েছিল, তাদেরকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতা এমনিতেই কঠিন। তার ওপর তারা এমন অমানবিক কাজে লিপ্ত।’
মানবপাচারে জড়িতদের শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইনে হোক বা বাংলাদেশি আইনে, তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে। কতটা অমানবিক অপরাধী হলে তারা এটা করতে পারে।’

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
৩৪ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে