ঢাকায় নতুন ডিসি, গণশিক্ষাসহ প্রশাসনে আরও রদবদল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১৪: ৪৪
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার জেলা প্রশাসক (ডিসি) রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে আলাদা প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে রদবদল করা হয়। বদলি ও পদোন্নতির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।

এত দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন আবু তাহের মো. মাসুদ রানা। তাঁকে খাদ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পেয়েছেন এত দিন ধরে একই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে আসা সাখাওয়াৎ হোসেন। তাঁকে পদোন্নতি দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর জনপ্রশাসনে সচিবসহ বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দুই মন্ত্রণালয় ও এক বিভাগ পেল নতুন সচিব।

Ad 300x250

সম্পর্কিত