স্ট্রিম প্রতিবেদক

নদ-নদীর পানি কমা ও ভারী বৃষ্টির আশঙ্কা না থাকায় আগামী তিন দিনের মধ্যে হাওরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। শুক্রবার নিয়মিত বুলেটিনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ পূর্বাভাস দিয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় গত ২৪ ঘণ্টায় তেমন বৃষ্টিপাত হয়নি। উজানে ভারতের মেঘালয় বা ত্রিপুরাতেও বৃষ্টির দেখা নেই। এতে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তিন দিন ওই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে নদ-নদীর পানি কমবে।
ফলে আগামী তিন দিনে সুনামগঞ্জ, নেত্রকোনাসহ আশপাশের জেলার নিচু এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এখনো হাওরাঞ্চলের সাতটি নদীর পানি আটটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি আগামী তিন দিন কমতে পারে। এতে সুনামগঞ্জের কুশিয়ারা অববাহিকার হাওর–সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভুগাই-কংস, সোমেশ্বরী এবং ধনু-বাউলাই নদীর পানি আগামী কয়েক দিন স্থিতিশীল থাকতে পারে, ফলে এসব এলাকার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতির আভাস রয়েছে।
এ ছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু নদীর পানি আগামী ২৪ ঘণ্টা কিছুটা বাড়লেও পরবর্তী দুই দিন তা কমতে শুরু করবে। এই দুই জেলার খোয়াই, জুড়ী ও সুতাং নদীর পানি আগামী তিন দিন টানা কমতে পারে। ফলে হবিগঞ্জ জেলার সুতাং অববাহিকার হাওর–সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২০ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৬ ঘণ্টা আগে