স্ট্রিম প্রতিবেদক

দেশের প্রতিটি অঞ্চলে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত শৌচাগার সুবিধা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত পাবলিক টয়লেট নীতিমালার খসড়াটি নিয়ে সবিস্তারে আলোচনার পর এটি অনুমোদন পায়। এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো দেশজুড়ে আধুনিক পাবলিক টয়লেট স্থাপন, সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব শৌচাগার নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিটি ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া টয়লেটের বর্জ্য যাতে কোনোভাবেই নদী, খাল বা কোনো জলাশয়ে পড়ে পানি দূষিত করতে না পারে, সে জন্য ‘সেপটিক ট্যাংক’ নির্মাণ আবশ্যিক করা হয়েছে। সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনে স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।
শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, তথ্য এবং স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে কাজ করবে। এই নীতিমালা বাস্তবায়নের জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একই বৈঠকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি থাকবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৪১ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে