স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত আসমা ভূঁইয়ার বাসা রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। তিনি চার কন্যা সন্তানের জননী ছিলেন।
নিহতের স্বামী মোহাম্মদ মমিন জানান, তারা সপরিবারে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনযোগে নারায়ণগঞ্জে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান আসমা ভূঁইয়া। এসময় ট্রেনের ধাক্কায় এবং চাকায় কাটা পড়ে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে এবং তারা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১০ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৬ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে