স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ‘ইভিএম জাতীয় নির্বাচনে ব্যবহার হয়নি। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হচ্ছে ‘না’।’
ইভিএম কতদিন সংরক্ষণ করে রাখা হবে, কোনো টাইমলাইন আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘আপাতত আমার কাছে টাইমলাইন নেই। আমি যদি বলতাম আগামী এতদিনের ভেতরে এটা হবে, তাহলে তো আমার জন্য ভালো হতো। এখন আমি কিছু বলতে পারব না।’
ইভিএম সংরক্ষণে মাসে কত টাকা খরচ হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘মাসে এখন খরচ হচ্ছে মূলত সংরক্ষণ ব্যয়। এটা আমার কাছে একাউন্টিং করা নেই। আমি করব, করে আপনাদের জানাব।’
ইভিএম ব্যবহার থেকে ইসি কেন সরে আসলো জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘যেখানে ৩টি কমিটি এ নিয়ে কাজ করছে, সেখানে এটা কমিশন ব্যবহার করতে চাচ্ছে না। তাদের রিপোর্টগুলো আসুক। এ ছাড়া যে জিনিসের প্রতি সবার অনাস্থা, সেটা নিয়ে আমরা কেন চর্চা করব। যা তদন্তাধীন আছে, সেগুলো নিয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা ঠিক না।’

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে