স্ট্রিম প্রতিবেদক

ন্যূনতম পাস নম্বর না পেয়েও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি হয়েছিলেন রাকসুতে (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বির।
২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সালমানের রেজিস্ট্রেশন ফরমে দেখা যায়, তিনি ভর্তি পরীক্ষায় ৩২.৫ নম্বর পেয়েছিলেন। অথচ সে বছর রাবিতে পাস নম্বর ছিল ৪০।
রেজিস্ট্রেশন ফরমে দেখা গেছে, সালমান পোষ্য কোটা ব্যবহার করে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। কিন্তু সে ক্ষেত্রেও ন্যূনতম পাস নম্বর নির্ধারিত ছিল ৩৫। অর্থাৎ, পোষ্য কোটার হিসেবেও পরীক্ষায় অকৃতকার্য ছিলেন তিনি। অভিযোগ উঠেছে, অকৃতকার্য হওয়া সত্ত্বেও অবৈধ সুবিধা নিয়ে রাবিতে ভর্তি হয়েছিলেন তিনি।
যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি সালমান। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমি এ বিষয়ে কোন মন্তব্য করতে চাই না। একদিন আগে এ বিষয়টি সামনে আনা আমাকে হেয় প্রতিপন্ন করার শামিল। আমি কোটাবিরোধী আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। একটি কথা বলতে পারি, আমরা থাকা পর্যন্ত পোষ্য কোটা ফিরে আসবে না।’
সালমান আরও বলেন, রাকসু নির্বাচনের দুই-একদিন আগে আমাকে নিয়ে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। অনেকে আমাকে আওয়ামী লীগের দোসর বানাতে চাইছে, কিন্তু সবাই অনেক আগে থেকেই জানে আমি ছাত্রশিবিরের রাজনীতিতে সম্পৃক্ত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পোষ্য কোটা বিলুপ্তির দাবিতে গত বছর থেকেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে চলতি বছরের ২ জানুয়ারি ভর্তিতে পোষ্য কোটা সুবিধা বাতিলের ঘোষণা দেন উপাচার্য সালেহ হাসান নকিব।

গত ১৮ সেপ্টেম্বর কয়েকটি শর্তে পোষ্য কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর প্রতিবাদে আবারও রাস্তায় নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২১ সেপ্টেম্বর মধ্যরাতে পোষ্য কোটা আবার স্থগিতের কথা জানায় প্রশাসন।
ওই সময় পোষ্য কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়েছিলেন এস এম সালমান সাব্বির। তিনি ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র বিষয়ক সম্পাদক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী সালমান। আগামীকাল রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।
পোষ্য কোটায় ভর্তি হয়েও কোটাবিরোধী আন্দোলনে অংশ নেওয়াকে ‘দ্বিচারিতা’ হিসেবে দেখছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাবি শাখার আহ্বায়ক ও ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ মনোনীত রাকসুর ভিপিপ্রার্থী ফুয়াদ রাতুল।
তিনি স্ট্রিমকে বলেন, প্রশাসন যখন পোষ্য কোটা পুনরায় ফিরিয়ে আনলো তখন আমাদের আশঙ্কা ছিল বড় ছাত্রসংগঠনগুলোর এতে গ্রিন সিগন্যাল থাকতে পারে। পোষ্য কোটা ফিরিয়ে আনার সিদ্ধান্তে শিবির বা তাদের প্রার্থীরাও প্রতিবাদ জানিয়েছিল। নিজে (সালমান সাব্বির) পোষ্য কোটায় ভর্তি হয়ে পোষ্য কোটাবিরোধী হয়ে ওঠা—এটা আমার মনে হয় রাকসু নির্বাচনকে সামনে রেখে এক ধরনের দ্বিচারিতা।
তিনি আরও বলেন, পোষ্য কোটার বিরোধী হয়ে শিবির এমন একজনকে এজিএস পদে দাঁড় করিয়েছে যে নিজেই কি-না ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে পোষ্য কোটার জোরে ভর্তির সুযোগ পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজাও প্রথমে পোষ্য কোটার পক্ষে থাকলেও পরে অবস্থান বদলে আন্দোলনে অংশ নেন।
বিক্ষোভ শুরুর আগে এক ফেসবুক পোস্টে ফাহিম লেখেন, ‘এত বছর ধরে চলে আসা একটি অন্যায্য সুবিধার বিপক্ষে ইনসাফমূলক সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রিভিউ কমিটির বৈঠকে আমিই বলেছিলাম ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অন্তত ১ শতাংশ কোটা বহাল রাখা উচিত।’

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৯ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে