স্ট্রিম প্রতিবেদক

জাতীয় পার্টিসহ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শরিক ১৪ দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এক সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর হয়ে কাজ করছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও চব্বিশের চেতনাকে নষ্ট করছে। অবিলম্বে দলমত নির্বিশেষে ঋণখেলাপি, দ্বৈত নাগরিক এবং জাতীয় পার্টিরসহ গণহত্যায় জড়িত সব প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারেক বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। যারা দেশের টাকা নিয়ে আত্মসাৎ করেছে, ঋণখেলাপি হয়েছে, তাদের নির্বাচন করার সুযোগ দিচ্ছে। তারা নির্বাচিত হয়ে আবারও সংসদে যাবে। এই টাকা আর কখনোই শোধ হবে না। এভাবেই রাষ্ট্রের অর্থ ছিনতাইকারীদের হাতে জিম্মি থাকবে।’
জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধ অস্ত্র উদ্ধারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কোনো অভিযান চোখে পড়ছে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে এই কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনীর গলায় রাষ্ট্র একটি ঘণ্টা লাগিয়েছে, নাম দিয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। এই ক্ষমতা দিয়ে সেনাবাহিনী মোটরসাইকেলের কাগজ চেক করা ছাড়া আর কিছু করছে কি না তা আমরা দেখছি না। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে। অন্যথায় দায়ভার এই কমিশনকেই নিতে হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক মুন্সী বুরহান মাহমুদ, ফাহিম ফারুকী, মুজাহিদুল ইসলাম, শামিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬