স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেও (ইউজিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে সাতটি বিশ্ববিদ্যালয় ও ইউজিসি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র করেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।
ছাত্র–জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির উপাচার্যের দায়িত্ব নিয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর জায়গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিদ্দিকুর রহমান খানকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)- এর বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর করে ওবায়দুল ইসলাম একই শিক্ষায়তনে শিক্ষকতায় যোগ দেন। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।
অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর অধ্যাপক ওবায়দুল ইসলামকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। দল ক্ষমতায় আসার পর এখন তিনি ভিসি হয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে ফিরছেন।
ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল ফোরকান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরিদুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মো. মাসুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রইছ উদ্দীন এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আনুষ্ঠানিক প্রজ্ঞাপন পাইনি। তবে দায়িত্ব নেওয়ার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি।’
শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি থাকবে না। আর এনটিআরসিএর প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতার বয়স ১৮ বছর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মহিবুল আহসান এবং গোলাম দস্তগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২ দিন আগে
তবে সব শঙ্কা দূর করে দ্বিতীয়ার্ধে শুরু হয় আসল ‘মেসি ম্যাজিক’। ৬০ মিনিটে গোলরক্ষকের ফিরতি বলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ৭৬ মিনিটে চিরচেনা শৈলীতে বাঁকানো শটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
২ দিন আগে
বিশ্বব্যাপী শিক্ষণ পদ্ধতিতে বাড়ছে কৃত্রিক বুদ্ধিমত্তার (এআই) প্রভাব। তবে এআই প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি গুরুত্ব দিতে হবে ‘এথিক্যাল এআই’ বা নৈতিক এআই চর্চায়। নজর রাখতে হবে প্রযুক্তির ব্যবহার যেন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত না করে।
৩ দিন আগে
আগামী জুলাইয়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৪ লাখ শিক্ষার্থী স্কুল ড্রেস পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি।
৭ দিন আগে